বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট

রাজশাহীতে এমপি শাহরিয়ার আলমের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অব্যাহত

  • প্রকাশ সময় রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের জানাজা নামাজে দাঁড়িয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও পবা মোহনপুর আসনের সাংসদ আসাদুজ্জামান আসাদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপিকে দল থেকে বহিষ্কারের দাবী ও বাবুল হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী কিশোর ফুটবল একাডেমি। রোববার বেলা ১২ টার দিকে কোর্ট শহিদ মিনার এলাকায় এই কর্মসূচি পালন করে তারা।
এ সময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, কিশোর ফুটবল একাডেমির সভাপতি আরমান পারভেজ, সাধারণ সম্পাদক মামুনুল ইসলাম জেড, মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক সাফিউল ইসলঅম সাফি, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বাহারুল ইসলাম সাগরসহ অন্যরা। সমাবেশষ সঞ্চালনা করেন আইএইচটি শাখা ছাত্রলীগ সভাপতি আল আমিন আকাশ।
সমাবেশে বক্তারা শাহরিয়ার আলমের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিযোগের সত্যতা প্রমাণের আহ্বান জানান। এসময় তারা এমপি শাহরিয়ার আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং বাবুল হত্যার রহস্য উদঘাটনের দাবি জানান। তারা বলেন, এই হত্যাকাণ্ড নিয়ে যেসব প্রশ্নের জন্ম দিয়েছে তার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় নিতে হবে।
উল্লেখ্য গত ২২ জুন পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলকে কুপিয়ে গুরুতর আহত করলে গত২৬ জুন রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin