বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে ওয়ার্ল্ড ভিশন’র হান্ড্রেড হিরোজ ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • প্রকাশ সময় সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এরিয়া প্রোগ্রামের আয়োজনে হাণ্ড্রেড হিরোজ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সামাজিক জাগরণ প্রচারাভিযানে অংশ গ্রহন করে বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ, যৌন হয়রানী বন্ধ এবং যৌতুক প্রদানে নিরুৎসাহিত করতে কলেজে অধ্যায়নরত একশ ছেলে-মেয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কাজে সফল হওয়ায় তাদের হিরোজ উপাধি দিয়ে এই ক্যাম্পেইন করা হয়। মূলত এসকল শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এই প্রোগ্রাম।

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি হলরুমে সোমবার সকাল ১০টা হতে দিনব্যাপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার ও রাজশাহীর এসিও স্বপন মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খান, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু ও সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন। এছাড়াও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশেল অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সকল শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, মানুষের মত মানুষ হতে হলে সবাইকে অধ্যাবশায় করতে হবে। কারন ভাল কাজের সঙ্গে সৃষ্টিকর্তা জড়িয়ে থাকেন। তিনি বলেন, প্রতিটি মানুষের মেধা রয়েছে। এই মেধাকে কাজে লাগাতে হবে। ভালভাবে পড়াশোনা করে দেশের উন্নয়নে আত্মনিয়োগ করতে হবে। তিনি শিক্ষার্থীদের সকল প্রকার নেশা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, লেখাপড়া শেষ না করে বিয়ে নয়। আর বিয়ের বিষয়ে সরকারী আইন মেনে চলার পরামর্শ দেন তিনি।

প্রধান অতিথি আরো বলেন, বই হচ্ছে একজন মানুষের প্রকৃত বন্ধু। আর একজন শিক্ষার্থীর বেলায়তো কোন কথাই নাই। তিনি শিক্ষার্থীদের তিনি মোবাইল ছেড়ে বই পড়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, রাজশাহী একটি শান্তির শহর। এই শহরের বাহ্যিক অনেক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের সাথে মানুষের মানষিক উন্নয়ন ঘটাতে হবে। নারী ও পুরুষ নির্যাতন বন্ধ করতে সময়পোযোগি পদক্ষেপ নিতে হবে বলে বক্তেব্যে উল্লেখ করেন তিনি।

বক্তব্য শেষে একশজন হিরোজ এর মধ্যে বিশজন হিরোজকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin