রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে ওয়াক ফর লাইফ’র ক্লাব ফুট দরিদ্র রোগীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৪২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ওয়াক ফর লাইফ প্রকল্পের মাধ্যমে রাজশাহীতে ক্লাব ফুট দরিদ্র রোগীদের পরিবারে মাঝে খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দি গ্ল্যানকো ফাউন্ডেশনের ওয়াক ফর লাইফ প্রকল্পের মাধ্যমে মিরাকল ফিট এর আর্থিক সহায়তায় রাজশাহীতে দরিদ্র বা মুগুর পা বিশিষ্ট শিশুদের পরিবারের মধ্যে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতলে খাদ্য সামগ্রী বিতরনের উদ্বোধন করেন রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতলের ডেপুটি ডাইরেক্টর (এডমিন) মামুনুর রহমান। করোনা মহামারিতে দরিদ্র ক্লাব ফুট রোগীদের পরিবারকে চাল-১৩ কেজি, তেল-২লিটার, লবন-১ কেজি, চিড়া- ১ কেজি, আলু- ৫ কেজি, পিয়াজ-৩ কেজি, ডাল- ২ কেজি, চিনি-২কেজি ও সাবান- ১টি সহ মোট ১০টি পণ্য এবং নগদ অর্থ ৪০০ টাকা করে সহায়তা দেয়া হয়।

পরিবারের সদস্যদের হাতে সহায়তা তুলে দেন পনসেটি চিকিৎসক মেহেদী হাসান এবং মামুনুর রহমান। এসময়ে মেহেদি হাসান বলেন, প্রতি রবিবার, মঙ্গল এবং বৃহস্পতিবার হতদরিদ্র ক্লাব ফুট রোগীদের জন্য বিনামূল্যে এ চিকিৎসা দেওয়া হয়। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ১৫৭০ জন শিশুকে চিকিৎসা সেবা দিয়েছে। যেকোন প্রয়োজনে ক্লাব ফুট শিশুদের অভিভাবকরা রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতলের অফিস কক্ষে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে এই ০১৭৪৪৫৫৯৭০৮,০১৮৪৭০৬৭৭৪৩ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন চিকিৎসক মেহেদী হাসান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin