রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে ওয়ালটন রেফ্রিজারেটরের গোডাউনে আগুন, কোটি টাকার উপরে ক্ষতি দাবী

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৬৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নগরীর বিসিক শিল্প এলাকার ওয়ালটন রেফ্রিজারেটরের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওয়ালটনের গোডাউনের পাশেই চানাচুর ফ্যাক্টরিতে চানাচুর বানানোর সময় সেই আগুন তার পাশের ওয়ালটনের গোডাউনে লাগে। এরপর থেকেই ওয়ালটনের গোডাউনে দাউ দউ করে আগুন জ্বলতে থাকে।

ওয়ালটনের পক্ষ থেকে জানানো হয়, আগুনে তাদের ২০০ এরও বেশি ফ্রিজ পুরে গেছে। সব মিলিয়ে দেড় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের হিসেবে ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লাখ টাকা। এছাড়া ৮০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ থেকে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, রাত ৩টা ৪৮ মিনিটে আগুন লাগার খবর আসে। তখনই দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট অংশ নেয়। প্রায় সোয়া ২ ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন পুরোপুরি নেভাতে আরও প্রায় ঘণ্টাখানেক সময় লাগে বলে জানান তিনি। তিনি আরও বলেন, গোডাউনের পাশের সুরমা বেকারির কারখানা চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের ফ্রিজের গুদামে ছড়িয়ে পড়ে বলে উল্লেখ করেন এই ফায়ার কর্মকর্তা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin