বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান

রাজশাহীতে কমিউনিটি সোস্যাল ল্যাব: প্রকল্পের লার্নিং ওয়ার্কসপ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে কোর কমিটির সদস্য, ভলান্টিয়ার ও কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের কর্মকর্তাদের সমন্বয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত প্রকল্প সমাপনি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। রাজশাহীর বস্তি উন্নয়ন করার লক্ষে কারিতাস বাংলাদেশ রাজশাহীর উদ্যোগে কমিউনিটি সোস্যাল ল্যাব: এন ইনিশিয়েটিভ টু ইমপ্রুভ দি লিভিং কন্ডিশনস অব ভালনারেবল স্লাম রেসিডেন্টস আন্ডার দি আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেটচেঞ্জ, আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড প্রকল্প শেষ হলো।

দ্বিতীয়বারে এই প্রকল্পের মাধ্যমে কি কাজ হয়েছে এবং কি শিক্ষা হলো তা এই লার্নিং ওয়ার্কসপের মাধ্যমে মূল্যায়ন করা হয়। সেইসাথে প্রকল্প না থাকলে আগামী বস্তিবাসীর উন্নয়নে কিভাবে কাজ হবে সে বিষয়ে আলোচনা হয়। ওয়ার্কসপে রাজশাহী ও সিরাজগঞ্জে চলমান প্রকল্পের ভলান্টিয়ার, কোর কামটির সদস্য ও কমিউনিটি লিডারগণ উপস্থিত ছিলেন।

নগরীর মহিষবাথানস্থ কারিতাস আঞ্চলিক অফিসের ফাদার চেস্কাতো হলরুমে আয়োজিত লার্নিং ওয়ার্কশপে সভাপতিত্ব করেন রাজশাহী রাজশাহী সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ডেভিড হেম্ব্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসন জোন-৩ এর নয়া কাউন্সিলর সেবুন নেসা, কোর কমিটির সদস্য রাজশাহী যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী পরিচালক সামসুন্নাহার খাতুন, রাসিক এর নগর পরিকল্পনাবিদ বনি আহসান, রাজশাহী শহর সমাজসেবা অফিসার আব্দুল মোমিন, সিরাজগঞ্জশহর সমাজসেবা অফিসার আলাউদ্দীন, কোর কমিটির সদস্য তানজির হোসেন দুলাল ও সদস্য সাংবাদিক ফজলুল করিম বাবলু।

এছাড়াও কারিতাস রাজশাহী অঞ্চলের দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ইনচার্জ অসীম ক্রুশ ও কারিতাস রাজশাহী অঞ্চলের টেকনিক্যাল অফিসার সামসুল হক ও কমিউনিটি সোস্যাল ল্যাব এর কমিউনিটি ফ্যাসিলিটেটর আনন্দ রবিদাস উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কোর কমিটির সদস্যরা অনেক ব্যস্ততার মধ্যেও কারিতাস এই প্রকল্প সঠিকভাবে চলমান রাখতে অপরিসিম কাজ করেছেন এবং সময় দিয়েছেন। যারা এই কমিটিতে রয়েছেন স্ব স্ব স্থানে সবাই ব্যস্ত। এর পরেও তারা বস্তিবাসিদের কথা চিস্তা করে নিজেদের কর্মব্যাস্ততা একটু কমিয়ে এই মানবসেবা করছেন। এরজন্য তিনি সবাকে ধন্যবাদ জানান। সেইসাতে আগামীতে এই প্রকল্প পুনরায় শুরু হলে সবাই মিলে আবার কাজ করবেন বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, এই স্বল্প সময়ে উভয় বস্তিবাসির উন্নয়নে অনেক কাজ হয়েছে। আগামীতে প্রকল্প চালু হলে আরো নতুন নতুন ওয়ার্ড নেয়া হবে এবং আরো বেশী করে পরিকল্পনা গ্রহন করে আরো বেশী কাজ উন্নয়ন করা হবে বলে উল্লেখ করেন তিনি।

সভাপতির বক্তব্যে কাউন্সিলর মতি বলেন, কারিতাস এর সাথে তার দুই যুগের বেশী সময় ধরে সম্পর্ক। তিনি যে সকল কাজের আবদার এই প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নিকট রেখেছেন, তা তিনি পেয়েছেন। কারিতাস এর কারনে বিশেষ করে আদিবাসী জনগণ আজ অনেক উন্নত হয়েছে। ঐ জনগোষ্ঠিকে কারিতাস সর্বদা সহযোগিতা করে আসছে। সেইসাথে অন্য জাতিগোষ্ঠির জনগণের উন্নয়নে কাজ করছে উল্লেখ করে আগামীতে তাঁর ওয়ার্ডে কারিতাস কাজ করবে বলে আশাব্যক্ত করে বক্তব্য শেষ করেন মতি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin