বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে কারিতাস’র সুবিধা বঞ্চিত পথশিশুদের নিয়ে বার্ষিক সমাবেশ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের উদ্দ্যোগে পথশিশুদের বার্ষিক সমাবেশ মঙ্গলবার ভদ্রা পদ্মালেক এলাকায় ডিআইসিতে অনুষ্ঠিত হয়। বার্ষিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশপ জের্ভাস রোজারিও এসটিডি,ডিডি ধর্মপ্রদেশ রাজশাহী। সমাবেশে সভাপতিত্ব করেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ডেভিড হেম্ব্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস আলোকিত শিশু প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা র‌্যান্সি রুথ হাঁসদা । সমাবেশ সঞ্চালনা করেন কারিতাস আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা ফরিদুল ইসলাম।

বার্ষিক সমাবেশে প্রধান অতিথি আলো ও অন্ধকার এর মধ্যে পার্থক্য কি তা ব্যাখ্যা সহকারে পথশিশুদের বুঝিয়ে দেন। আলো হচ্ছে সুন্দরের প্রতিক, অন্ধকার হলো মন্দের প্রতিক বিষয়টি সহজ ভাষায় পথশিশুদের সঙ্গে সহভাগিতা করেন। তিনি বলেন বর্তমানে পথশিশুরা যে পরিবেশ পরিস্থিতিতে বেড়ে উঠছে কারিতাস আলোকিত শিশু প্রকল্পের সহায়তায় যেন একটা লক্ষ্যে পৌঁছেতে পারে সেজন্য পথশিশুদেরকে উদহারণ সহকারে ব্যাখ্যার মাধ্যমে উৎসাহিত করেন।

সভায় বিশেষ অতিথি র‌্যান্সি রুথ হাঁসদা আলোকিত শিশু প্রকল্পের ও ডিআইসির কাযর্ক্রম সহভাগিতা করেন। সভায় সভাপতি প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য সুন্দর ও সাবলীল ভাষায় ব্যাখ্যা করেন। পথশিশুদেরকে ডিআইসিতে এসে ডিআইসির নিয়ম-কানুন মেনে চলতে এবং বাড়ীতে চর্চা করার জন্য পরামর্শ দেন। পরে পথশিশুদের মাঝে পুরস্কার ও ফুল বিতরণ এবং আসন্ন শুভ বড়দিন উপলক্ষ্যে কেক কর্তন ও মিষ্টি বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin