নিজস্ব প্রতিবেদক: কারিতাস রাজশাহী অঞ্চলের আওতাধীন আলোকিত শিশু প্রকল্পের উদ্দ্যোগে সমমনা প্রতিষ্ঠানদের নিয়ে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ভদ্রা আলোকিত শিশু প্রকল্পের ডিআইসিতে সভার শুরুতে সার্বজনীন প্রার্থনা করে সভার কাজ শুরু করা হয়। সভায় আলোকিত শিশু প্রকল্পের জুিনয়র কর্মসূচি কর্মকর্তা ফরিদুল ইসলাম প্রকল্পের এবং ডিআইসির কার্যক্রম এবং সমমনা সভার লক্ষ্য উদ্দেশ্য ব্যাখ্যা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউসেপ ছোটবন গ্রাম টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসন, ইউনিসেফ এর শিশু সুরক্ষা সমাজ কর্মী আরজুয়ারা বেগম, ব্র্যাক এর শাখা ব্যবস্থাপক পলাশ কুমার দাস, আপস এর পিও সোহেল আহামে¥দ, রিক এর ফিল্ড সুপারভাইজার ইয়াসমিন সুলতানা, টিএমএসএস এর শাখা ব্যবস্থাপক মেজবাহউদ্দীন, ভার্ক এর শাখা ব্যবস্থাপক জুয়েল রানা, সামাজিক স্কুলের সভাপতি হানজালা হোসেন, বার্ষিক এর এপিও অমিত সরকার, ইএসডিও এর প্রোগ্রাম সুপার ভাইজার রুবিনা ইয়াসমিন ও দৈনিক বার্তার স্টাফ রিপোর্টার ফজলুল করিম বাবলু সহ মোট ১৪ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় কর্মকর্তাগণ আলোকিত শিশু প্রকল্পের এবং ডিআইসির কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ধারনা পেয়েছে। উপস্থিত সকলেই প্রকল্পের কাজ অত্যন্ত প্রশংশনীয় বলে উৎসাহ প্রদান করেছেন। তারা নিজ নিজ প্রতিষ্ঠানের সেবা সমুহ সহভাগিতা করেন এবং ভবিষ্যতে পথশিশুদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেবেন বলে আসস্থ করেন। পরে তারা ডিআইসির পথশিশুদের সাথে সাক্ষাৎ ও ছবি উত্তোলন করেন। পরিশেষে প্রকল্পের জুিনয়র কর্মসূচি কর্মকর্তা ফরিদুল ইসলাম উপস্থিত সকল কর্মকর্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।