নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে কাল্ব সদস্যভুক্ত রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ জেলার ক্রেডিট ইউনিয়ন গুলোর পক্ষ থেকে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কাল্ব) এর ব্যবস্থাপনা পরিষদকে সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১১ টায় সীমান্ত অবকাশ মিলনায়তনে কাল্ব রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ক্লাস্টার প্রতিনিধি পরিষদের আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাস্টার কমিটির সভাপতি ও দুর্গাপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি আবু হানিফ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাল্ব এর ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান ফাহমিদা সুলতানা (সীমা), সেক্রেটারী আরিফ মিয়া, ট্রেজারার নরেশ চন্দ্র বিশ্বাস, ‘খ’ অঞ্চল ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।
রাজশাহী মহানগর শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাবেক সেক্রেটারি বিরাজ আহম্মেদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সভাপতি গোলাম মওলা। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা ব্যবস্থাপক জুড গমেজ, পবা উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ ও সেক্রেটারি আবু কালাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি শাহ আলম, দুর্গাপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ট্রেজারার প্রদ্যুৎ কুমার সরকার, মোহনপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি সোহরাব আলী, গোদাগাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি আব্দুল আওয়াল রাজু ও তানোর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি আহসান উল্লাহ।
এছাড়াও রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ক্লাস্টার পরিষদের প্রতিনিধি, বিভিন্ন উপজেলার শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সেক্রেটারি, সদস্য, ব্যবস্থাপক, কর্মকর্তা ও কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।