নিজস্ব প্রতিবেদক: ‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে নানা আয়োজনে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। ১৯৭২ সালের ১৯ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে সংগঠনটি গঠন করেছিলেন। বুধবার সি.এন.বি মোড়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী জেলা কৃষক লীগের নেতাকর্মীবৃন্দ। দিবসটি উপলক্ষে এর আগে সি.এন.বি মোড়ে একটি র্যালী করেন নেতৃবন্দ।
রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন এর পরিচালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক এন্তাজ আলী ও আব্দুল কুদ্দুস খান, সাংগঠনিক সম্পাদক শফিউল করিম ইমন মন্ডল ও আসাদুল হক দুখু, অর্থ সম্পাদক এনামুল হক মন্ডল, আইন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক রিপন, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম চিনু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজী আবুল হান্নান তংকু, সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক রেজাউল করিম, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইউসুফ আলী চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আখতার রহমান, মহসিন আলী, কবি কামাল পারভেজ, সরোওয়ারে আলম মানিক, ফিরোজ আহমেদ রানা, আব্দুল জলিল। আরো উপস্থিত ছিলেন সুজন কবির, নাসির উদ্দিন, রাসেল আহম্মেদ, টিপু সুলতান সহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল নিহত সদস্যদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়াও আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য ও রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এর বিজয়ের লক্ষে একযোগে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।