রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে ক্যাবের উদ্যোগে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অসাধু ও অধিক মুনাফাভোগী ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী জেলা কমিটি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নিজ কার্যালয়ে জেলা প্রশাসক আফিয়া আখতার এর নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়েছে।

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন এর নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- ক্যাব রাজশাহীর সহ-সভাপতি মিজানুর রহমান, ক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ, ক্যাব রাজশাহীর সহ-সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ হেমব্রম, ক্যাব রাজশাহীর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবি অম্লান অনিরূদ্ধা, ক্যাব রাজশাহীর সদস্য মোহনা, ক্যাব মোহনপুর উপজেলার সভাপতি রুবেল সরকার, ক্যাব রাজশাহী ইয়ুথ শাখার সভাপতি জুলফিকার আলী, ক্যাবের দফতর সম্পাদক রওশন ইসলাম, ক্যাব রাজশাহী ইয়ুথ শাখার সদস্য ফাহমিদা ইয়াসমিন মুন, সদস্য শেখ সুমন।

উল্লেখ্য, স্মারকলিপিতে আট দফা দাবি উত্থাপন করা হয়। আটটি দাবির মধ্য রয়েছে- অসাধু দুর্নীতিবাজ ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নিত্য পণ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে, বাজার অভিযান বৃদ্ধি করতে হবে, টিসিবির ট্রাক সেল বাড়াতে হবে, ভোজ্য তেল খোলা বাজারে বিক্রেতাদের কঠোর ভাবে আইনের আওতায় আনতে হবে, ভোক্তা স্বার্থ দেখার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আলাদা বিভাগ বা কনজুমারস মন্ত্রণালয় গঠন করতে হবে, সরকার এক কোটি পরিবারকে কার্ডের মাধ্যমে নিত্যপণ্য দিচ্ছে এর সংখ্যা দেড় কোটি করতে হবে, আইনে নিষিদ্ধ থাকা বাজারে খোলা ভোজ্য তেল (ড্রামে) বিক্রেতাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin