নিজস্ব প্রতিবেদক: রাসিক জোন-৭ সংরক্ষিত আসন (১৯,২০ ও ২১) ওয়ার্ডে সেভ দি ন্যাচার এন্ড লাইফ এর উদ্যোগে গতকাল গাছের চারা বিতরণ করা হয়।এ সময়ে উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডেও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা, সেভ দি নেচার এন্ড লাইফের চেয়ারম্যান মিজানুর রহমান, রোটারি ক্লাব অফ রাজশাহী সেন্ট্রাল এর প্রেসিডেন্ট ডক্টর হেমায়েতুল ইসলাম আরিফ, বেটার নেচার এন্ড সোসাইটির প্রেসিডেন্ট হাসিবুল হাসান নান্নু ও শাহ্ কৃষি তথ্য পাঠাগারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর শাহ সহ আরো অনেকে।
এসময়ে মিজানুর রহমান বলেন, গাছ হতে পারে আপনার আগামী দিনের বিনিয়োগ। আগামী দিনের পৃথিবীকে সুন্দর করতে ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।