বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহীতে চতুর্থ শিল্প বিপ্লব শীর্ষক কর্মশালা ও মতবিনিময়

  • প্রকাশ সময় সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৬০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে“মুজিব জন্মশতবর্ষের প্রতিশ্রুতি, চতুর্থ শিল্প বিপ্লব বয়ে আনুক উন্নতি ” শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, রাজশাহী গবেষণাগারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের পরিচালক ড. বরুণ কান্তি সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব এবং বিসিএসআইআর-এর প্রশাসন ও উন্নয়ন বিষয়ক সদস্য মোহাম্মদ জাকের হোছাইন।

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শারমিনা ইয়াসমিন। তিনি তার বক্তব্যে অংশীজন কর্মশালার গুরুত্ব তুলে ধরেন ও চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সাহায্য করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। “মুজিব জন্মশতবর্ষের প্রতিশ্রুতি, চতুর্থশিল্প বিপ্লব বয়ে আনুক উন্নতি” শীর্ষক কর্মশালা ও বিসিএসআইআর গবেষণাগার, রাজশাহী এই দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের প্রাপ্তি ও প্রচেষ্টার বিভিন্ন দিক তুলে ধরে মুল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নুরুল হুদা ভুঁইয়া।

কর্মশালায় আলোচনায় উঠে আসে উত্তর অঞ্চলের অর্থনীতি কৃষি নির্ভর এবং ফল চাষের জন্য উপযোগী। এছাড়া পুকুর খনন করে মিঠাপানির মাছ চাষে রাজশাহীর স্থান অনন্য। সেই ধারাবাহিকতায় কৃষি উপজাত থেকে অত্র গবেষণাগারে আবিষ্কৃত শিল্পপণ্যের কাঁচামাল, গবাদিপশুর খাদ্য, হাসমুরগীর খাদ্য এবং মৌসুমি ফল সংরক্ষণের উপায়, ভিটামিন সমৃদ্ধ বিভিন্ন ফুড সাপ্লিমেন্টসহ নানা বিষয়ক প্রযুক্তি সম্পর্কে বিশোদ আলোচনা করা হয়।

এসব বিষয় দর্শক-শ্রোতা ও শিল্পোদ্যক্তাদের প্রশংসা পায়। যা চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে উপযোগী। বিশেষ ভাবে উঠে আসে রাজশাহী উৎপন্ন আম আন্তর্জাতিক বাজারে রপ্তানির ক্ষেত্রে প্রতিবন্ধকতা দুর করতে আন্তর্জাতিক মান সম্পন্ন বিশ্লেষণ সেবা প্রদানকারী ল্যাব প্রতিষ্ঠার বিষয়। এ কর্মশালা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি, শিল্পোদ্যেক্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন স্তরের জনসাধারণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin