রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে ছাত্রদলের অভিনন্দন মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৫১৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর ছাত্রদলের আয়োজনে অভিনন্দন ও শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার বিকেল সোয়া ৪টায় নগরীর সোনাদিঘি ক্লাব মোড় থেকে এই মিছিল শুরু করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি।

বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাঈফ মোহাম্মদ জুয়েলকে ছাত্র সংসদের দায়িত্ব দেয়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে রাজশাহী মহানগর ছাত্রদলের পক্ষ থেকে এই অভিনন্দন ও শুভেচ্ছা প্রদানের লক্ষে এই মিছিল ও সমাবেশ করা হয়। মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকির সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুর্তজা ফামিন, সহ-সভাপতি শফিক মাহমুদ তন্ময়, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান সৌরভ ও যুগ্ম আহবায়ক মীম এবং সৈকত।

আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পূর্ব) ছাত্রদলের আহবায়ক সজিব, সদস্য সচিব রবিন, বোয়ালিয়া থানা (পশ্চিম) ছাত্রদলের সদস্য সচিব রায়হান, শাহ্ মখ্দুম থানা ছাত্রদলের আহবায়ক ডলার ও সদস্য সচিব মৃদুল, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহবায়ক তপন, মতিহান থানা (উত্তর) ছাত্রদলেরর আহবায়ক পাখি, দক্ষিণের সদস্য সচিব পিয়াল, রাজপাড়া ছাত্রদলের আহবায়ক রাতুল, সদস্য সচিব কোকো, রাজশাহী কলেজ ছাত্রদলের আহবায়ক আবির, নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক অন্তর ও রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ ছাত্রদল মহানগর, থানা ও বিভিন্ন ইউনিটের নেৃতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin