রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে ছাত্রলীগের মিছিল-পোস্টার, প্রতিহতের ঘোষণা ছাত্রদলের

  • প্রকাশ সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। শনিবার রাত ১২টার দিকে নগরীর বারো রাস্তার মোড় এলাকা থেকে এ মিছিল বের করেন তাঁরা। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, রাজশাহী মহানগর ছাত্রলীগের ব্যানারে মিছিলে ৯ জন নেতা-কর্মী অংশ নেন এবং সবার মুখ ঢাকা ছিলো। এ ছাড়া একই রাতে নগরীর কয়েকটি এলাকায় ছাত্রলীগের পক্ষ থেকে ‘শেখ হাসিনাতেই আস্থা’ লেখা পোস্টার সাঁটানো হয়েছে। তবে পুলিশ বলছে, নিষিদ্ধ ছাত্রলীগকে এ ধরনের কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।

জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘ছাত্রলীগ একটা নিষিদ্ধ সংগঠন। দেশের প্রচলিত আইনে তারা রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে না। এ ধরনের কোনো কর্মসূচি পুলিশের চোখে পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মহানগরীর দড়িখরবোনা মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ‘ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তাঁদের কর্মসূচি চলবে। ছাত্রলীগের যেকোনো নৈরাজ্যমূলক কর্মসূচি প্রতিহত করা হবে। নিষিদ্ধঘোষিত এ সংগঠনটির কর্মসূচি স্বাধীন দেশের মাটিতে পালন করতে দেওয়া হবে না।’

বক্তব্য দেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, শাহদুম থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাফি ও রাজশাহী মহানগর যুবদল নেতা মারুফ হোসেন জীবন। এছাড়াও মহানগর ছাত্রদলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin