বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের সবচেয়ে বড় স্কুল বিজ্ঞান বিতর্ক উৎসবে রাজশাহী জেলার চ্যাম্পিয়ন হয়েছে সিরোইল উচ্চ বিদ্যালয়। রোববার সকাল সাড়ে ৯টায় রাজশাহী কলেজ মিলনায়তনে জেলার ৮টি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিতর্কের প্রথম পর্বটি অনুষ্ঠিত হয়।
সকালে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী কলেজে অধ্যক্ষ প্রফেসর ইব্রাহিম আলী। বিতর্কের চূড়ান্ত পর্ব শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ স্ইুট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ বিভাগের অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরা, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার ফারুক হোসেন ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান। সভাপতিত্ব করেন সমকালের রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিব।
প্রধান অতিথির বক্তেব্যে সংসদ সদস্য মিলন বলেন, সমসাময়িক বিষয়ে বিজ্ঞান ও যুক্তিনির্ভর বিতর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের বিতর্কের চর্চা সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান চর্চায় নতুন দ্বার উন্মোচন করবে। একটি সৃষ্টিশীল জাতি তৈরি করতে সহায়ক হবে।
বিতর্কের চূড়ান্ত পর্বে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার্থীদের সৃজনশীলতার জন্য হুমকি নয়, বরং নতুন সম্ভাবনার দ্বার’ মোশনে পক্ষ দলের হয়ে বিতর্ক করে রাজশাহী কলোজিয়েট স্কুল ও বিপক্ষে যুক্তি দেয় সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা। চূড়ান্ত পর্বে সিরোইল স্কুল জেলায় বিজয়ী হয়।
বিতর্কে অংশগ্রহণকারী অন্য স্কুলগুলো হলো- গভর্মেন্ট ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, হাজী মুহাম্মদ মুহসিন সরকারী উচ্চ বিদ্যালয়, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ, সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয় এবং পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়।
বিতর্ক অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরা, রফিক রোহান শাহ, রুবাইয়া জান্নাত বৃষ্টি, আবু নাঈম, নেছার উদ্দিন চৌধুরী, পিয়া খানম, ছাদিকা আহসান শ্রেয়া, আমেনা খাতুন, জুবায়ের আহমেদ, আব্দুর রব জিমহা, হাসান মোহাম্মদ সাফিদ, পার্থ কুমার বিশ্বাস ও সরওয়ার নিজাম তামিম।
অনুষ্ঠানে সমকালের চারঘাট প্রতিনিধি সনি আজাদ, রাবি সুহৃদ সমাবেশের সহ-সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক খালিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম, আবু নাইম, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক প্রিয়া খানম, সদস্য নাহিদ হাসান, অপু মন্ডল উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin