শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শ্রমিদের অধিকার আদায়ের লক্ষ্যে ইনসাব এর মহান মে দিবস পালন রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন দেশের বিশ কোটি জনগণের ৪০ কোটি হাতকে জনসম্পদে পরিণত করতে হবে: এমপি মিলন পবা ইউএনও’র সঙ্গে বাপা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জাসদের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে শুভেচ্ছা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভা রাজশাহীতে মাইক্রো ও এ্যাম্বুলেন্স থেকে চাঁদা আদায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন জেলা পরিষদের প্রশাসককে “কথা নয় কাজ” গ্রন্থের সৌজন্য কপি উপহার সরকারি খরচে ন্যায়বিচার নিশ্চিতে লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের আহ্বান শপথ নিলেন রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ

রাজশাহীতে জামায়াত-শিবিরের ১২ সদস্য গ্রেফতার

  • প্রকাশ সময় শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৪৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে জামায়াত-শিবিরের ১২ সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। সরকার বিরোধী ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকান্ড পরিচালনার লক্ষে গোপন বৈঠক করার অপরাধে জামায়াত-শিবিরের এই সদস্যদের গ্রেফতার করেছেন গোয়েন্দা পুলিশ। এসময় আসামীদের নিকট থেকে বিভিন্ন জিহাদী বই, মিছিলের ব্যানার, জামায়াত-শিবিরের সদস্য সংগ্রহ ফরম, ইয়ানত আদায়ের হিসাব বহি ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার হয়।

আজ শনিবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় আরএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক আটক সংক্রান্ত বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন মনিরুল ইসলাম (৫০), কলিম উদ্দিন (৬৮), আব্দুল মতিন (২৫), আব্দুল মমিন (২৫), ফয়সাল আহমেদ (২০), আজাহার আলী (৩৫), আবু বক্কর (৪২), আব্দুর রব (৩০), উজ্জল হোসেন (৩৪), আব্দুল হালিম(৩৫), ওবেদ (৫০) ও আবুল হোসেন (৬১)।

গংবাদ সম্মেলনে থেকে জানা যায় গতকাল শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭.০৫ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহ্ মখ্দুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) আরেফিন জুয়েল, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদ, পবা থানার অফিসার ইনচার্জ সিরাজুম মনির ও মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিমের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, পবা থানার পালোপাড়া মধ্যপাড়া গ্রামের একটি বাড়ীতে জামায়াত শিবিরের কয়েকজন সদস্য দেশ ও সরকার বিরোধী ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকান্ড পরিচালনার লক্ষে গোপন বৈঠক করছেন।

এই সংবাদের প্রেক্ষিতে আরএমপি’র বিশেষ ঐ টিম সন্ধ্যা সাড়ে শুক্রবার ৭টায় টায় অভিযান পরিচালনা করে দেশ ও সরকার বিরোধী ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকান্ড পরিচালনার লক্ষে গোপন বৈঠক করাকালে জামায়াত-শিবিরের ঐ সকল কর্মীদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজশাহী মহানগরীকে অপরাধ মুক্তকরণ, সকল প্রকার নাশকতা মূলক কর্মকান্ড, দেশ ও সরকার বিরোধী অপপ্রচার নির্মূল করার লক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে মাহনগর গোয়েন্দা সদস্যরা জানান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin