রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে জাল টাকাসহ যুবক আটক

  • প্রকাশ সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৪২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ১ লাখ ৮৮ হাজার জাল টাকাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। আজ বুধবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানার মৌলভী বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক যুবকের নাম আজিবর আলী। তাঁর বাবার নাম ময়েজ উদ্দিন ওরফে মজু। বাড়ি নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডি কড়াইতলা এলাকায়। র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

র‌্যাব জানিয়েছে, আজিবর আলীর কাছ থেকে এক হাজার টাকার ১০০টি ও ৫০০ টাকার ১৭৬টি জাল নোট জব্দ করা হয়েছে। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছে র‌্যাব।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin