বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে জোর করে বায়নামা ফ্ল্যাট দখল চেষ্টার অভিযোগ

  • প্রকাশ সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে মেয়াদোত্তীর্ন চুক্তিপত্রের বিপরীতে জোর কওে ফ্লাট দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ উঠেছে আবুনূর মো: মতিউর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি নগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল কলোনি ১ নং গলি এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে। গত শনিবার দুপুর ১টার দিকে নগরীর বোয়ালিয়া থানাধীন উপশহরের ১৩৬ নম্বও বাড়িতে এ ঘটনা ঘটে। এ নিয়ে ওই ভবনের ফ্ল্যাটের মালিক মনিরুজ্জামান নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপশহরের ১৩৬ নম্বও ভবনের ফ্লাটগুলোর মধ্যে থেকে তার অংশের ৫ম তলার এ, বি ও সি ৩টি ফ্ল্যাট আবুনূর মো: মতিউর রহমান ও তার স্ত্রী শামিমা নাসরিনের কাছে বিক্রির জন্য গত ২০২২ সালের ১৪ মে একটি বায়নামা (নন রেজিস্ট্রার) সম্পন করেন। চুক্তিপত্র অনুযায়ী ফ্ল্যাটটির পুরো টাকা পরিশোধের সময়ছিলো ২০২২ সালের নভেম্বর মাসের ১৪ তারিখে। টাকা পরিশোধের পর রেজিস্ট্রির মাধ্যমে উক্ত ফ্ল্যাটটিতে তারা উঠতে পারবেন এমন চুক্তি ছিলো। নির্ধারিত সময়ের মধ্যে টাকা চাইলে আবুনূও টাকা পরিশোধে টালবাহানা করেন। এমনকি টাকা চেয়ে তিনি মোট ১৫টি চিঠি পাঠান। তারপরও টাকা পরিশোধ করেননি তিনি।

ফ্ল্যাটের অবশিষ্ট টাকা পরিশোধনা করেই ১৭ ফ্রেব্রুয়ারী শনিবার দুপুর ১টার দিকেআবুনূও মো: মতিউর রহমান ৮/১০ জন লোকসহ ওই ভবনে প্রবেশ করে ফ্ল্যাটগুলোতে তালা মেরে দখলের চেষ্টা শুরু করে। বিষয়টি তিনি জানতে পেরে ঘটনাস্থলে গেলে মতিউর রহমান ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে কোনো কথা বলার সুযোগ না দিয়েই অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে ও মারধরের চেষ্টা করে। এরপর তিনি উল্টো উপশহর পুলিশ ফাঁড়িতে কলদিয়ে পুলিশ নিয়ে আসেন।

অভিযোগে আরো উল্লেখ করা হয় পুলিশ সব কিছু শুনে মতিউর রহমানকে বলেন বায়নামা করে রেজিস্ট্রি না করেই মালিক হওয়া যায়না ও দখল করা যায়না। এরপর তারা চলে যায়। পুলিশ চলে যাওয়ার পর ডালিম ও তার তাকে আবার দেখে নেওয়ার হুমকি দেয় ও গালিগালাজ করে। প্রয়োজনের সময় টাকা পরিশোধ করে তিনি ফ্ল্যাট নেননি। তাই তিনি এখন তার কাছে ফ্ল্যাট ৩টি বিক্রি করতে আগ্রহী নয়। চুক্তিপত্রের শর্তগুলি লঙ্ঘন করার কারণে উক্ত চুক্তিপত্রটি বাতিল করতে চান মনিরুজ্জামান।

এ বিষয়ে আবুনূর মো: মতিউর রহমান এর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। নম্বরটি বন্ধ পাওয়া যায়। নগরীর বোয়ালিয়া মডেল থানার ডিউটি অফিসার এসআই শারমিন বলেন, ভুক্তভোগী ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin