বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে টেলিভিশন জার্নালিস্ট ইউনিট গঠন

  • প্রকাশ সময় বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট ইউনিটের (আরটিজেইউ) যাত্রা শুরু হলো। বুধবার দুপুরে রাজশাহীর টেলিভিশন সাংবাদিকদের নিয়ে নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে একুশে টিভির রাজশাহী প্রতিনিধি বদরুল হাসান লিটনকে আহ্বায়ক, একাত্তর টিভির ক্যামেরাপারর্সন মেহেদী হাসান যুগ্ম আহ্বায়ক এবং মাই টিভির রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তুকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, সময় টিভির রাজশাহী ব্যুরো প্রধান সাইফুর রহমান রকি, নাগরিক টিভির রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম, বাংলা টিভির রাজশাহী প্রতিনিধি বিজয় ঘোষ, সময় টিভির রাজশাহী প্রতিনিধি শাহীন আলম ও আব্দুস সালাম, একুশে টিভির ক্যামেরাপার্সন হাসান আল মুবিন, দীপ্ত টিভির ক্যামেরাপার্সন রফিকুল ইসলাম, আরটিভির রাজশাহী প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রকি, নাগরিক টিভির রাজশাহী প্রতিনিধি শিরিন সুলতানা কেয়া, ক্যামেরাপার্সন মখলেছুর রহমান মুকুল, বাংলা টিভির রাজশাহী ক্যামেরাপার্সন অজয় ঘোষ, এটিএন বাংলার ক্যামেরাপার্সন ওয়াহিদ মুরাদ, বিটিভি’র ক্যামেরাপার্সন শাহরিয়ার শেখ সুমন উপস্থিত ছিলেন।
এছাড়াও এ কমিটির সদস্য হিসেবে রয়েছেন, দ্বীপ্ত টিভির রাজশাহী প্রতিনিধি ইউ আদনান, ইনডিপেন্ডেন্ট টিভির রাজশাহী প্রতিনিধি রাশেল মোস্তাফিজ, ক্যামরাপার্সন জাফর ইকবাল লিটন ও সময় টিভির ক্যামেরাপার্সন হাবিবুর রহমান পাপ্পু।
সভায় রাজশাহীতে টেলিভিশনে কর্মরত সকল সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং তাদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিৎ করতে সংগঠনটি কাজ করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহীতে টেলিভিশনে কর্মরত সাংবাদিকরা এ সংগঠনের সদস্য হতে পারবেন। এছাড়াও আগামী তিন মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে পুর্নাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin