রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে ট্রাক চাপায় বাইক আরোহী পলিটেকনিক’র ছাত্র নিহত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পাথর বোঝাই ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন মোটর বাইক আরোহী এক শিক্ষার্থী। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীর পদ্মা আবাসিকের ১ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম মোজাহিদুল ইসলাম অভ্র (২২)। তিনি রাজশাহী নগরের শিরোইল কলোরির এলাকার কালামের ছেলে। মোজাহিদুল ইসলাম রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান।

ওসি বলেন, ‘পাথর বোঝাই একটি ট্রাক মোজাহিদুলের মোটর সাইকেলকে পেছন থেকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে পড়ে ঘটনা স্থলেই মোজাহিদুলের মৃত্যু হয়।’

তিনি জানান, স্থানীয়রা ট্রাকটিকে ধাওয়া দিয়ে ছিলেন। মেহেরচণ্ডি এলাকার ফ্লাইওভারের কাছে চালক ট্রাক ফেলে পালিয়ে যান।
ওসি বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পরিবার যেভাবে চাইবে সেভাবে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।’

‘আইনগত প্রক্রিয়া শেষে নিহত শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে’- বলেন জানান এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin