রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে তারুণ্যের উৎসব আন্তঃজেলা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দিনব্যাপী তারুণ্যের উৎসব আন্তঃজেলা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, শরীর সুস্থ রাখার জন্য খেলাধুলার বিকল্প নেই, নিজেদের শরীরকে খেলাধুলার মাধ্যমে সুস্থ রাখবো। খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনোনিবেশ করে নিজেকে দেশ ও জাতি গঠনে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবো।

তিনি বলেন, খেলাধুলায় জয়-পরাজয় থাকবেই এটা নিয়ে হতাশ হওয়া যাবে না। সবাই বিজয়ী হয়ে গেলে সেই প্রতিযোগিতা মূল্যহীন হয়ে যায়। যারা খেলবে তাদের মধ্যে কেউ বিজয়ী হবে, আবার কেউ পিছিয়ে থাকবে। যারা পিছিয়ে থাকবে তারা পরবর্তীতে আরও বেশি উৎসাহ-উদ্দীপনা নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাবে। একদিন সাফল্য আসবেই।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ.টি.এম. গোলাম মাহবুব এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাহী সদস্য লুৎফর রহমান এবং জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার। অন্যান্যের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। উল্লেখ্য,১০টি পুরুষ ও ৮টি মহিলা ইভেন্টসহ মোট ১৮টি ইভেন্টে রাজশাহী বিভাগের ৮ জেলার প্রতিযোগিরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin