নিজস্ব প্রতিবেদক: ‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে’ এই মূলসুরকে কেন্দ্র করে মুসলিম, খ্রীষ্টান ও হিন্দু ধর্মের যুবক যুবর্তীদের নিয়ে আন্তধর্মীয় সেমিনার আজ শনিবার শেষ হয়েছে। নগরীর ওমরপুরে খ্রিষ্ট জ্যোতি পালকীয় সেবা কেন্দ্রে, মাসাউস এর আয়োজনে এবং এম সি সি বাংলাদেশ এর সহায়তায় সেমিনারে সমাপনিতে উপস্থিত ছিলেন পিইজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী বিলন রুগা, এম সি সি বাংলাদেশ ও মাসাউস এর নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদা।
আরো উপস্থিত ছিলেন খ্রিষ্ট জ্যোতি পালকীয় সেবা কেন্দ্রের পরিচালক ফাদার বাবলু সি কোড়াইয়া, রাজশাহী কলেজের শিক্ষার্থী হাফেজ হাফিজুর রহমান, দামকুড়া মোদোবাড়ি মন্দিরের ঠাকুর রিপন সিং সহ পঞ্চাশ জন ছেলে মেয়ে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিল্ড সুপার ভাইজার তরিকুল ইসলাম, ফিল্ড অর্গানাইজার মারেশটিল্লা মার্ডী ও ইসমত আরা।

উপস্থিত অতিথিবৃন্দ বলেন, বাংলাদেশ অসাম্প্রাদায়িক একটি দেশ। এখানে সকল ধর্মের মানুষ একসাথে পাশাপাশি বসবাস এবং নিজ নিজ ধর্ম পালন করে। কেউ কারো ধর্মের উপরে আঘাত হানেনা। আর কোন ধর্মই এটা সমর্থন করেনা। তবে বিভিন্ন ধর্মের কিছু সকল মৌলবাত ব্যক্তিরা দেশে অরাজকতা সৃষ্টি করতে অন্যের ধর্মের উপর আঘাত করে। যা কাম্যনয়। এই কাজ যারা করে তারা আসলে ধর্মীয় অনুশাসন মানেনা এবং ধর্ম নিয়ে গোড়ামী করে। তারা সকল ধর্মের মানুষকে স্ব-অবস্থান করার আহবান জানান। সেইসাথে নিজ নিজ ধর্ম পালন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলে দেশে শান্তি বজায় রাখার পরামর্শ দেন অতিথিবৃন্দ।