রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে তিন দিনব্যাপী লোকনাট্য সমারোহ শুরু

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার বিকালে রাজশাহী কলেজ মাঠে তারুণ্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে তিন দিনব্যাপী লোকনাট্য সমারোহ উৎসব শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার আক্তার জামীল।

প্রধান অতিথি বলেন, সবার ঘরে ঘরে টিভি ছিলো না বলে আমরা পূর্বে বিটিভিতে নাটক দেখতাম সপ্তাহে ১ দিন। তখন আমরা এই লোকনাট্যগুলোই বিভিন্ন পাড়া মহল্লায় উপভোগ করতাম। টিভি চ্যানেল ও শিল্পী কলা-কুশলীরভিড়ে লোকনাট্যগুলো আজ হারাতে বসেছে। সেই লোকনাট্যকে ধরে রাখার জন্যই আজকের এ আয়োজন। লোকনাট্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, লোকনাট্য হলো লোকজ জীবনাচারকে তুলে আনা। হাসি-কান্না, রঙ-তামাশা, দুঃখ বেদনা এ সবকিছুকে নাচ, গান ও শব্দের ব্যবহারের সমন্বয়ে গ্রামীণ মানুষের জীবনাচার তুলে ধরা।

আঞ্চলিক সংস্কৃতির বিশেষ গুরুত্ব তুলে তিনি আরও বলেন, অতীতে আঞ্চলিক ভাষায় তেমন কোনো নাটক নির্মাণ করা হতো না। কিন্তু বর্তমানে বিভিন্ন আঞ্চলিক ভাষায় নাটক নির্মাণ হচ্ছে। রাজশাহী অঞ্চলের ভাষা অনেকটা পশ্চিমবঙ্গের মত। প্রত্যেক ভাষার একটি সৌন্দর্য রয়েছে এবং সেই ভাষার সাথেই ওই এলাকার মানুষের জীবনাচার জড়িয়ে রয়েছে। নিজ অঞ্চলের ভাষায় যখন নাটক তৈরি হয় তখন ওই অঞ্চলের মানুষের মধ্যে একটি অন্যরকম অনুভূতি তৈরি হয়, যা দেখে তারা আনন্দিত হয়। বিভিন্ন অঞ্চলের ভাষার পার্থক্যের পাশাপশি জীবনযাত্রার মানেরও পার্থক্য রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার শাহাদৎ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহিনুল হাসান ও সহকারী কমিশনার আশিক জামান। অন্যান্যের মধ্যে শিল্পী কলা-কুশলী, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য তিন দিনব্যাপী লোকনাট্য সমারোহে ৯ জানুয়ারি গম্ভীরা ও আলকাপ, ১০ জানুয়ারি মনসাপালা ও মাদারপীরের পালা এবং ১১ জানুয়ারি বিয়েরগীত ও লছিমন পরিবেশিত হবে। প্রতিদিন বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠান শুরু হবে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin