বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে তিন ফসলী জমি রক্ষায় ভূমি রক্ষা কমিটি গঠন

  • প্রকাশ সময় শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মেহেরচন্ডী, মুশরইল ও বনগ্রাম মৌজার জমির মালিকগণের সম্বন্বয়ে ১১সদস্য বিশিষ্ট ভূমি রক্ষা কমিটি গঠন করা হয়। এই কমিটিতে অন্যান্য জমির মালিকগণ সদস্য হিসেবে থাকবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়। জমি অধিগ্রহন রুখতে কার্যকরী পদক্ষেপ ও আন্দোলন বেগমান করা জন্য শুক্রবার বিকেলে নগরীর নাদের হাজির মোড়ে চারটি গ্রামের কৃষক ও জমির মালিকগণ সভা করেন। এই সভা থেকে এই কমিটি গঠন করা হয়। আসলাম উদ্দীনকে আহ্বায়ক ও ফজলুল হককে সদস্য সচিব করা হয়।

সভার সভাপতি ও নয়া কমিটির আহ্বায়ক আসলাম উদ্দীন বলেন, রাজশাহীতে দিন দিন কমে আসছে ফসলের জমি। এতে করে ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষকরা। সরকারী ও বেসরকারীভাবে চলছে জমি অধিগ্রহন। এতে করে যেমন কমছে কৃষি জমি, তেমনি বেকার হচ্ছে কৃষি শ্রমিক। রাজশাহী সিটি কর্পোরেশনসহ আশে পাশের বিভিন্ন মৌজায় আবাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও কলকারখানা করার নামে চলছে জমি অধিগ্রহন। আর এই সকল জমির বেশীরভাগ হচ্ছে তিন ফসলী জমি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষক এবং কৃষিকে বাঁচাতে তিন ফসলী জমিতে কোন প্রকার স্থাপনা করা যাবেনা মর্মে নিষেধাজ্ঞা জারি করলেও, মানছে না খোদ সরকারী প্রতিষ্ঠান গুলো।

তিনি আরো বলেন, রাজশাহী মহানগরীর মেহেরচন্ডী মৌজা, যার জে.এল.নং-১৩৭ এবং মুশরইল মৌজা, যার জে.এল.নং- ১৩২ মৌজা সমুহে প্রায় দুই শতাধিক বিঘা জমি অধিগ্রহন করার ষড়যন্ত্র শুরু করছে আরডিএ এবং রাজশাহী সিটি কর্পোরেশন। দুইটি প্রতিষ্ঠানই আবাসিক করার জন্য এই অধিগ্রহন করার চেষ্ঠা করছে। অথচ পদ্মা আবাসিক, পারিজাত আবাসিক, চন্দ্রিমা আবাসিক ও বারনই আবাসিকে এখনও ৫০-৬০ভাগ প্লট পড়ে আছে। শুধু তাই নয় বারনই আবাসিকে একটি বাড়িও হয়নি। তাহলে আবার কেন এই ষড়যন্ত্র। জীবন দিয়ে হলেও তাদের জমি অধিগ্রহন করতে দেয়া হবেনা বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে উপস্থিত জমির মালিকগণও একই কথা বলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin