রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগণের মানববন্ধন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৪৫৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘শূন্য বৈষম্য দিবস’ উপলক্ষে রাজশাহীতে মানববন্ধন করেছেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যরা। দিনের আলো হিজড়া সংঘ এর আয়োজন মঙ্গলবার বেলা ১১টা থেকে রাজশাহী কোর্ট শহিদ মিনারের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। উপস্থিত ছিলেন অত্র সংঘের সাধারণ সম্পাদক সাগরিকা খান, সহ-সাধারণ সম্পাদক পলি, কোষাধ্যক্ষ জুলি, প্রকল্প সমন্বয়কারী প্রকল্প সমন্বয়কারী আফসানা তানজুম ইরানী, প্রকল্পের ফাইনান্স অফিসার মোস্তাক আহম্মেদ ও রায়হানুল হক রায়হানসহ শতাধিক তৃতীয় লিঙ্গের জনগণ উপস্থিত ছিলেন ।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে মোহনা বলেন, তৃতীয় লিঙ্গের জনগণের অধিকার আদয়ে এবং তাদের মুল স্রোতধারায় নিয়ে যেতে দিনের আলো হিজড়া সংঘ দীর্ঘদিন থেকে কাজ করে আসছে। তাদের পরিশ্রম অনেকাংশে সফল হয়েছে। সরকার তাদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে। শুধু তাই নয় পিতার সম্পদে পূর্ন অধিকার এবং ভোট প্রদান ও নির্বাচন করার অধিকার দিয়েছে বলে জানান তিনি।

এর পরেও তাদের অনেক দাবী ও অধিকার এখনো খর্ব হচ্ছে। এ লক্ষে তিনি তিন দফা দাবি জানান। সেগুলো হলো- উত্তরাধিকার আইন বা পারিবারিক সম্পত্তির আইনে নারী পুরুষের পাশাপাশি হিজড়া অথবা ট্রান্সজেন্ডার নাম অন্তর্ভূক্ত করা; শ্রম আইনে নারী পুরুষের পাশাপাশি হিজড়া বা ট্রান্সজেন্ডার নাম অন্তর্ভূক্ত করা ও নারী-শিশু নির্যাতন আইনে হিজড়া ট্রান্সজেন্ডার নাম অন্তর্ভুক্ত করা এবং এগুলো আইনে অন্তভুক্ত করে সেই আইন বাস্তবায়ন করা।

মানববন্ধন শেষে দাবী দাওয়া নিয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর পক্ষ থেকে রাজশাহী জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলমের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin