রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে জেলা পুলিশের খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশ সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৪৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চলমান করোনায় সরকার ঘোষিত লকডাইনে অন্যান্য সম্প্রদায়ের মানুষের ন্যায় তৃতীয় লিঙ্গের মানুষরা কর্মহীন হয়ে পড়েছে। হাট বাজার শপিংমল, খাবার হোটেল ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাদের আয়ের উৎস নাই বললেই চলে। এই অবস্থায় রাজশাহী জেলা পুলিশের আয়োজনে, রাজশাহীতে বসবাসকারী ১২০ জন তৃতীয় লিঙ্গের জনগণের মধ্যে আজ বুধবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে পুলিশ লাইন্স ড্রীলসেডে রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময়ে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, করোনা মহামারির শুরু থেকেই বাংলাদেশ পুলিশের অন্যান্য ইউনিটের মত রাজশাহী রেঞ্জের প্রতিটি পুলিশ ইউনিট অসহায় ও দু:স্থদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। বর্তমানে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীরা বিভিন্নভাবে কর্মমুখী হচ্ছেন যা অত্যন্ত ইতিবাচক দিক। কিন্তু করোনা পরিস্থিতিতে অনেকে কর্মহীন হয়ে যাচ্ছেন। এছাড়া তিনি করোনার এই ভয়াবহতায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। সেইসাথে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে পুলিশ সবসময় সমাজের অসহায় মানুষদের পাশে থাকবে বলে আশা ব্যক্ত করেন।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস অ্যান্ড ক্রাইম) টি এম মোজাহিদুল ইসলাম, বিপিএম, পিপিএম, রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড ক্রাইম এন্যালাইসিস) আব্দুস সালাম ও রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (এস্টেট অ্যান্ড ওয়েলফেয়ার) মোহাম্মদ মনিরুল ইসলাম।

এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসনিক) আশরাফুল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তী ও দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, সয়াবিন তেল ও আলু।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin