নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মন্ডল স্পোটিং ক্লাবের আয়োজনে ১ম ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে মালোপাড়াস্থ থ্রি সন্স কম্পিউটার সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিনব্যাপি দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন মক্কা ট্রেডার্সের প্রোপাইটার শাহ ওলিউল্লাহ চৌধুরী।
বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান এলান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিকোন প্রোপার্টিজ এর প্রতিষ্ঠাতা আসমাউল হোসনা, জেলা দাবা সমিতির সভাপতি শেখ মনিরুল ইসলাম আলমগীর ও সম্পাদক কাওসার আলী ইতি এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মমিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ডল স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলটন। প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে আগত সর্বমোট ৩৬জন খেলোয়াড় অংশগ্রহন করেছেন। বিচারকের দায়িত্ব পালন করছেন ফিদে আরবিটর ইয়াসিন আরাফাত সুমন। ১৫ জানুয়ারী শনিবার সন্ধ্যায় পুরস্কার বিতরনের মধ্যে দিয়ে শেষ হবে বলে আয়োজক ক্লাব কর্তৃক জানা যায়।