শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত পবা-মোহনপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই: এমপি মিলন খাদ্যশস্যে সমৃদ্ধ এবং জনকল্যাণেই খাল খনন ও সড়ক উন্নয়ন করা হচ্ছে: এমপি মিলন পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাজশাহীতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন  পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন

রাজশাহীতে দুইদিনব্যাপি ২য় ষ্ট্যান্ডার্ড ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা সমাপ্ত

  • প্রকাশ সময় শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মন্ডল স্পোটিং ক্লাবের আয়োজনে দ্বিতীয় ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা শেষ হয়েছে। শনিবার বিকেল ৪টায় মালোপাড়াস্থ থ্রি সন্স কম্পিউটার সেন্টারে বিজয়ী ও প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে পুরস্কার হিসেবে মেডেল, ক্রেষ্ট এবং সদন বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিনব্যাপি দাবা প্রতিযোগিতার অংশগ্রহনকারীদের মধ্যে মেডেল, ক্রেষ্ট এবং সদন বিতরণ করেন রাজশাহী শশী মটরস এর প্রোপাইটর তসলিম। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন আশিকুর রহমান এবং আনার-আপ হন জাহিদুল ইসলাম।

মন্ডল স্পোটিং ক্লাব এর সভাপতি কে.এম আতিকুর রহমান এলেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ডল স্পোটিং ক্লাব এর সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মমিন, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর, রাজ ডিপার্টমেন্টাল স্টোর এবং দারুচিনি চাইনিজ রেষ্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারের নির্বাহী পরিচালক আবু তাহের, ত্রিকোন প্রোপার্টিজ এর প্রতিষ্ঠাতা আসমাউল হোসনা, দাবা ফেডারেশনের নির্বাহী সদস্য শেখ মনিরুল ইসলাম, জেলা দাবা সমিতির সাধারণ সম্পাদক কাওসার আলী ইতি এবং হানিফ বিন ইসলাম রনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ডল স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মিল্টন।

প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, দাবা চিন্তার খেলা। এই খেলায় মানুষের ধর্য্যশক্তি বারে। রাজশাহীতে দাবা খেলাকে জনপ্রিয় করে তুলতে তারা সর্বাত্বক সহযোগিতা করবেন। সেইসাথে আগামীতে বড় আকারে দাবা প্রতিযোগিতা করতে বিনা অর্থে ভেন্যু, থাকা ও খাবার ব্যবস্থা করবেন বলে উল্লেখ করেন তারা। সেইসাথে রাজশাহী হতে ভাল মানের দাবা খেলোয়ার তৈরী করতে সকল প্রকার পৃষ্ঠোপোষকতা করবেন বলে উল্লেখ করেন তারা। বক্তব্য শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সকলের মধ্যে সনদ প্রদান করেন।

উল্লেখ্য গত শুক্রবার এই প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় টাঙ্গাইল, জয়পুরহাট, বগুড়া, ঢাকা, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট ও রাজশাহীর জেলার মোট ৩৩ জন খেলোয়াড় অংশগ্রহন করেন। বিচারকের দায়িত্ব পালন করেন ফিদে আরবিটর ইয়াসিন আরাফাত সুমন ও আব্দুল্লাহ আল মামুন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin