বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে দোকান মালিক ও ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির পানি ও স্যালাইন বিতরণ

  • প্রকাশ সময় শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৩১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রায় বিশদিন যাবৎ চলছে তীব্র তাপদাহ। এই গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে। এ অবস্থা থেকে পথচারী ও রিক্সা-ভ্যান এবং অন্যান্য যানবাহন চালকদের একটু স্বস্তি দিতে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ দোকান মালিক সমিতি রাজশাহী শাখা ও ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে তৃষ্ণার্ত মানুষের মধ্যে বিশুদ্ধ বোতল পানি ও স্যালাইন বিতরণ করা হয়। ভদ্রা রেলগেটের সামনে পথচারীদের মধ্যে দুই হাজার বোতল পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

বিতরনের সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় সহ-সভাপতি, রাজশাহী মহানগর শাখার সভাপতি ও ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা গোলাম সারওয়ার স্বপন। এসময়ে তিনি বলেন, রাস্তার পথচারী ও অন্যান্য জনগণের অবস্থা দেখে তাদের পাশে দাঁড়ানোর জন্যই এই ক্ষুদ্র প্রয়াস। তীব্র তাপদাহের প্রায় শুরু থেকেই তিনি বিভিন্ন সংগঠনের মাধ্যমে এবং ব্যক্তি উদ্যোগে এই ধরনের কর্মসূচী তিনি অব্যাহত রেখেছেন। তীব্র তাপদাহ থাকা পর্যন্ত এই ধরনের কার্যক্রম তাদের পক্ষে চলমান থাকবে বলে উল্লেখ করেন স্বপন।

এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও প্রচার সম্পাদক সাংবাদিক ফজলুল করিম বাবলু, ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদীন চাঁদ, সাধারণ সম্পাদক এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক জামে আলম সুমন ও অর্থ সম্পাদক মোক্তার হোসেন, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এণ্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহীর মহানগরের অর্থ সচিব আলমগীর হোসেন ও নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এণ্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটি চন্দ্রিমা থানার সভাপতি সাইদুর রহমান সহ অত্র সমিতির অন্যান্য সদস্যগণ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin