বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহীতে নারী এবং তরুণদের সমস্যা চিহ্নিতকরণ বিষয়ক কর্মশালা

  • প্রকাশ সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার নারী এবং তরুণদের সমস্যাগুলো চিহ্নিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়। নারী এবং তরুণদের বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সমস্যা নিয়ে রাজশাহী জেলার আওয়ামী লীগ এবং বিএনপি’র তরুণ নেতৃত্ব, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধ গবেষনা সম্পাদক মাজিদুর রহমান নয়ন এবং রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিফাত হোসেন অন্তর সম্মিলিতভাবে মঙ্গলবার নগরীর একটি হোটেলে এক কর্মশালার আয়োজন করেন।

ইউএসএআইডি-এর আর্থিক সহযোগিতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাস্তবায়িত স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পের আওয়তায় ২৩ তম ক্লাশের এই দুই রাজনৈতিক ফেলো এই উদ্যোগ নেন। কর্মশালায় অশংগ্রহণ করেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী-পেশার তরুন ও নারীরা। সেখানে তারা রাজশাহী জেলা তরুণ এবং নারীরা সামাজিক এবং রাজনৈতিক ভাবে কি ধরনের সমস্যার সমূখীন হয় এবং এই সমস্যাগুলো সমাধানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কি ধরণের পদক্ষেপ নেওয়া উচিত তার জন্য সুপারিশমালা তৈরি করেন।

এই কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সহ-সভাপতি রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সামাদ। এছাড়াও অন্যদের মধ্যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজশাহী রিজিওনের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আসমা আক্তার, প্রোগ্রাম এসোসিয়েট রায়হান আলী এবং ইলেক্টোরাল প্রোগ্রাম এসোসিয়েট আশেক তানভীর অনীক।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin