শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহীতে নাশকতার মামলায় টিকাদার সম্রাট আটক

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নাশকতার মামলায় রাজশাহীর সম্রাট আহমেদ নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে নগরীর দরগাপাড়া এলাকার নিজ বাসা থেকে বোয়ালিয়া থানা পুলিশ তাকে আটক করে। জানা গেছে, আটককৃত সম্রাট ঠিকাদারি ব্যবসা করেন। এক সময় তিনি জাতীয় পার্টি করতেন। পরে তিনি বিএনপি’র রাজনীতিতে যোগ দেন। বর্তমানে তিনি বিএনপি করলেও নগর আওয়ামী লীগের এক নেতার ছত্রছায়ায় থাকেন তিনি।

বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, দুইটি নাশকাতার মামলায় তাকে আটক দেখানো হয়েছে। গত ২৯ অক্টোবর ও গত ১০ নভেম্বর এই দুইটি মামলা দায়ের করা হয়। গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি’র মহাসমাবেশ থেকে আসার পর এ দুইটি নাশকতা ঘটনা ঘটান তিনি। বিকেল ৫টার দিকে সাতদিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে চালান দেওয়া হয়েছে জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin