বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে নিটল মটরস উদ্বোধন করলো টাটা এলপিও ১৬১৬ বাস

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৩২৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পাবলিক ট্রান্সপোর্টে যোগ হলো আরো একটি নতুন মাত্রা, টাটা মটরস উদ্বোধন করলো টাটা এলপিও ১৬১৬ বাস চেসিস। নতুন এই বাস চেসিস দেবে সেরা পারফরম্যান্স, আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা এবং সহজে বাসের মালিক হবার দুর্দান্ত সুযোগ।

বুধবার রাজশাহী মহানগরীর তেরখাদিয়াস্থ একটি কনভেনশন সেন্টারে বিশ্বে প্রথম সারির অটোমোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান টাটা মটরস এবং বাংলাদেশে অনুমোদিত পরিবেশক নিটল মটরসএর নতুন টাটা এলপিও ১৬১৬ বাস চেসিস এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন নিটল মটরস লিমিটেড এর সেলস এন্ড মার্কেটিং বিভাগের সিইও মোহাম্মদ তানভীর শহীদ।

এসময় তিনি বলেন, বাসটি তৈরির সময় টাটা মটরসের প্রাথমিক মনোযোগ ছিল পারফরম্যান্স এবং ড্রাইভ এবিলিটির উপর। ফলে এটি হয়ে উঠেছে জ্বালানী সাশ্রয়ী এবং যাত্রী ও চালক উভয়ের জন্য আরামদায়ক। পাশাপাশি এই বাস পরিবহন মালিকদের মুনাফা বাড়িয়ে দেবে এবং তারা কম খরচে এর মালিক হতে পারবেন।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাজশাহী চেম্বারের সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক, এনবি-২ নিটল মটরস লিমিটেডের এরিয়া প্রেসিডেন্ট শরিফুল ইসলাম, জেলা ও মেট্রো বাস মালিক সমিতি, শ্রমিক ইউনয়ন নেতৃবৃন্দ, কর্পোরেট গ্রাহকসহ অন্যান্য ক্রেতাগণ উপস্থিত ছিলেন। শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin