শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শ্রমিদের অধিকার আদায়ের লক্ষ্যে ইনসাব এর মহান মে দিবস পালন রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন দেশের বিশ কোটি জনগণের ৪০ কোটি হাতকে জনসম্পদে পরিণত করতে হবে: এমপি মিলন পবা ইউএনও’র সঙ্গে বাপা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জাসদের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে শুভেচ্ছা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভা রাজশাহীতে মাইক্রো ও এ্যাম্বুলেন্স থেকে চাঁদা আদায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন জেলা পরিষদের প্রশাসককে “কথা নয় কাজ” গ্রন্থের সৌজন্য কপি উপহার সরকারি খরচে ন্যায়বিচার নিশ্চিতে লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের আহ্বান শপথ নিলেন রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ

রাজশাহীতে নেশার টাকা না পেয়ে বাবাকে খুন

  • প্রকাশ সময় রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নেশার টাকা না পেয়ে পিতাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর রাজপাড়া থানার অচিনতলা এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম জুয়েল হোসেন (৫০)। মাদকাসক্ত ছেলের নাম মমিনুল ইসলাম পিয়াস (১৭)। ঘটনার পর স্থানীয় লোকজন পিয়াসকে বাড়িতে আটকে রেখে পুলিশে দেন।

নিহত জুয়েলের স্ত্রী মর্জিনা খাতুন জানান, নেয়ার টাকা না পেয়ে ছেলে তার বাবাকে ছুরি দিয়ে আঘাত করে। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ওসি মাজাহারুল ইসলাম বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন বাড়ি ঘিরে রাখে এ জন্য পিয়াস পালাতে পারেনি। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।

এদিকে মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ রামেক হাসপাতালে আছে। ছেলে পিয়াসকে গ্রেফতার করা হয়েছে। সে মাদকাসক্ত বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin