নিজস্ব প্রতিবেদক: নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগ রেজি নং- বি-২২১৬ (সিবিএ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির (সিবিএ) আয়োজনে মনাববন্ধন অনুষ্ঠিত হয়। সরকারী ঘোষিত জুলাই-২০২৩ইং তারিখ হতে ৫ শতাংশ হারে কর্মচারীদের বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে। কিন্তু এ পর্যন্ত সেই সুবিধা বেতনের সাথে সংযুক্ত করা হয়নি। পাঁচ শতাংশ সুবিধা এবং এপিএ বোনাস প্রদানের দাবীতে চারদিনব্যাপি কর্মসূচির মধ্যে মঙ্গলবার দ্বিতীয় দিনে মানবন্ধন করা হয়। রাজশাহী মহানগরীর হেতম খাঁ নেসকোর প্রধান কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগ রেজি নং-বি-২২১৬ (সিবিএ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি প্রভাস কুমার আচার্য্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুস সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শ্রমিক কল্যাণ সম্পাদক শামীম উদ্দীন, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক আখি ইকবাল, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শ্রী অঞ্জন কুমার মিত্র ও আইন বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ। এছাড়াও অত্র কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সকল পর্যায়ের শ্রমিকগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতি ও সরকারী কর্মচারীদের জীবনমান এর কথা বিবেচনা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এর অনুরোধক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থ মন্ত্রনালয়, অর্থ বিভাগ বাস্তবায়ন অনুবিভাগ, বাস্তবায়ন শাখা-১ সুত্র নং-০৭,০০,০০০০.১৬১, ৯৯,০১০,২৩-১৩২ তরিখ-১৭-০৭-২০২৩ইং মোতাবেক একটি প্রজ্ঞাপন জারী করা হয়। এই প্রজ্ঞাপনের আলোকে সরকারী আইন, ২০১৮ এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকারী-বেসামরিক, স্ব-শাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সমূহ, ব্যাংক, বীমাও আর্থিক প্রতিষ্ঠান সমূহে নিয়োজিত কর্মচারীগনকে ১লা জুলাই ২০২৩ইং তারিখ হতে ৫শতাংশ বিশেষ সুবিধা ঘোষনা করা হয়।
তারা বলেন, এই সুবিধা উপরোক্ত কর্মকর্তা-কর্মচারীগণ ১লা জুলাই-২০২৩ইং হতে তা ভোগ করছেন। তারা বলেন, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি’র প্রতিষ্ঠানটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান। কিন্তু এই প্রতিষ্ঠানের কর্মচারীরা এই সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মত নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসিতে কর্মরত সমস্ত কর্মকর্তা-কর্মচারীগণ জুলাই ২০২৩ইং হতে ৫ শতাংশ হারে বিশেষ সুবিধা এবং ২০২২-২৩ অর্থ বছরে সরকার ঘষিত ১.৫ টা পূর্ণ বোনাস প্রদানের জন্য মানববন্ধন থেকে তারা জোর দাবী জানান।
তারা আরো বলেন, গত সোমবার থেকে এই কর্মবিরতীতে রয়েছেন। চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এর মধ্যে বুধবার কর্মবিরতী এবং বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করবেন তারা। এর মধ্যে তাদের দাবী না মানলে কঠোর কর্মসূচিতে যাবেন বলেন হুঁশিয়ারী দেন নেতৃবৃন্দ। সেইসাথে শ্রমিকদের দিয়ে নেসকোর থলের বিড়াল বের না হতেই তাদের দাবী বাস্তবায়ন করার আহ্বান জানান বক্তারা।