বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে পরিবেশ বান্ধব কংক্রীট ব্লকের ব্যবহার ও কার্যকারিতা বিষয়ক মতবিনিময় সভা

  • প্রকাশ সময় সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নির্মাণ ক্ষেত্রে পরিবেশ বান্ধব কংক্রীট ব্লকের ব্যবহার ও কার্যকারিতা বিষয়ক মতবিনিময় সভা সোমবার রাতে রাজশাহীর সাহেববাজার এলাকার একটি কমিউনিসিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এস.এফ.টি হলো ও আল-ফালাহ কংক্রীট ইন্ডাস্ট্রিজ লিমিটেড জয়েন ভেনচার এর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন এস.এফ.টি হলো কোম্পানীর স্বত্বাধিকারী সাজ্জাদ শেখ। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এল.জি.ই.ডি রাজশাহীর অতিরিক্ত প্রকৌশলী জুলফিকার আলী, তত্বাবধায়ক প্রকৌশলী লুৎফর রহমান, নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মাসুদুর রহমান রিংকু, রিডার সভাপিতি তৌফিকুর রহমান লাভলু ও আল-ফালাহ কংক্রিট ইন্ডাস্ট্রিজ এর স্বত্বাধিকারী আনোয়ার হোসেন। এছাড়াও বিভিন্ন ঠিকদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীগণ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত অতিথিগণ পোড়া ইটের পরিবর্তে ইউনি ব্লক সহ বিভিন্ন কংক্রীট ব্লক ব্যবহার ও কার্যকারিতা সম্পর্কে আলোচনা করেন। তাঁরা বলেন. মাটি দিয়ে তৈলী পোড়া ইটের তুলনায় ইউনি ব্লক সহ বিভিন্ন কংক্রীট ব্লক শতভাগ পরিবেশ বান্ধব, টেকসই ও ব্যয় সাশ্রয়ী। বর্তমানে কংক্রীট ব্লক বিভিন্ন ভবন, রাস্তা, ফুটপাত ও সৌন্দর্য্যবর্ধন কাজে ব্যবহৃত হচ্ছে । ইতিমধ্যে স্থনীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ইউনি ব্লক দ্বারা রাস্তা নির্মানের প্রকল্প হাতে নিয়েছেন বলে উল্লেখ করেন তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin