বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে পুলিশের পোশাক ও ক্যামেরাসহ ৬ টিকটকার আটক

  • প্রকাশ সময় শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে পুলিশের পোশাক পরে টিকটক ভিডিও বানানোর সময় এক নারী-সহ ৬ টিকটকারকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বাতেন খা মোড়ের রাহাত আলীর ছেলে রওনক বিশ্বাস(২৩), রাজশাহী পবা থানার বড় ভালাম গ্রামের আয়নাল হকের ছেলে মোস্তাকিম (২৫), রাজপাড়া থানার নতুন বিলসিমলা এলাকার মৃত মনছুর রহমানের ছেলে আল মামুন (৪৭), কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সাজু আহমেদ (৩৩), কুষ্টিয়া সদর থানার কালিশংকরপুর এলাকার মঞ্জুর হোসেনের ছেলে হাবিবুর রহমান (১৯) ও পাবনা ঈশ্বরর্দী থানার হাসপাতাল রোড এলাকার আব্দুল মান্নানের মেয়ে আয়েশা সিদ্দিকা(২২)।

পুলিশ জানায়, শুক্রবার সকাল ১০টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ডিউটি করছিলেন। এসময় ডিবি পুলিশের ঐ টিম নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া শহিদ কামারুজ্জামান স্টেডিয়ামের সামনে পুলিশের পোষাক পরে কয়েকজন নারী ও পুরুষকে পুলিশ সম্পর্কে নেতিবাচক তথ্য সংগ্রহ ও প্রচার করার নিমিত্ত টিকটক ভিডিও ও স্থিরচিত্র ধারণ করার সময় তাদের আটক করে।

নারী টিকটকার কর্তৃক পুলিশের পোশাক পরার কারণ জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি। তাদের কাছে থাকা টিকটকের স্ক্রিপ্ট পর্যালোচনায় দেখা যায়, তাতে পুলিশের বিরুদ্ধে নেতিবাচক সংবাদ রয়েছে।

রাজপাড়া থানার সেকেন্ড অফিসার, কাজল নন্দী জানান, আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শনিবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বল জানান এই পুলিশ কর্মকর্তা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin