রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ’র উদ্বোধন

  • প্রকাশ সময় বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ, রাজশাহী ২০২২ এর শুভ উদ্বোধন হয়। বুধবার দুপুর ১২টায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার ও বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ রাজশাহীর সভাপতি এ বি এম মাসুদ হোসেন, বিপিএম(বার)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ডাবলু সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ রাজশাহীর যুগ্ম আহবায়ক ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা, বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ রাজশাহীর সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী।

এবারের প্রতিযোগীতায় রাজশাহীর মোট ১০টি ক্রিকেট ক্লাব অংশগ্রহণ করছে। উপস্থিত সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ বেলুন ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন এবং উদ্বোধন শেষে ক্রিকেট ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়দের সাথে পরিচিত হন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin