নিজস্ব প্রতিবেদক: আগামী ২ মে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ ২০২৪-২০২৬ মেয়াদী আসন্ন দ্বি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে শাহ্ জালাল(বাচ্চু) নেতৃত্বাধীন প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি রাজশাহী জেলা শাখার আয়োজেন রাজশাহী মহনাগরীর সিএন্ডবি মোড়ে এএইচএম কামরুজ্জামান অডিটরিয়ামে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল প্রধান, বাংলাদেশ ঔষধ ব্যবসায়ী গণতান্ত্রিক ঐক্যপরিষদ এর সিআইপি ও বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি শাহ্ জালাল( বাচ্চু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রীয় কমিটি নির্বাচন ২০২৪-২০২৬ শাহ্ জালাল বাচ্চু নেতৃতাধীন প্যানেল এর পরিচালক প্রার্থীবৃন্দ। পরিচিতি সভায় সভাপতিত্ব করেন সাবেক পরিচালক ও সভাপতি রাজশাহী জেলা শাখার আলহাজ¦ হারুনুর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আনসারুল হক খিচ্চু।
প্রধান অতিথি বলেন, এই প্যানেলের ইস্তেহার তুলে ধরেন। সেইসাথে ঔষধ ব্যবসায়ীদের ব্যবসায়ী নিরাপত্তা, ঔষধ কোম্পানীর নানা ধরনের অনিয়ম, কমিশন বৃদ্ধি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেরত নেয়া বিষয়সহ নানা সুযোগ সুবিধা প্রদানের লক্ষে সর্বদা এই প্যানেল কাজ করবে উল্লেখ করে তিনি পূর্ণ প্যানেলে ভোট প্রদান করার জন্য ভোটারদের নিকট অনুরোধ করেন। সেইসাথে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দগণও এই প্যানেলকে ভোট প্রদান করে বিজয়ী করার আহ্বান জানান।