নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ দোকান মালিক সমিতি রাজশাহী শাখার উদ্যোগে বুধবার দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। রাজশাহী মহানগরীর মহিষবাথান পূর্বপাড়া আপেল ডেকোরেটরের মোড়ে অবস্থিত অীত্র সমিতির নিজ কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি রাজশাহী শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগের আহ্বায়ক ও রাজশাহী মহানগরের সভাপতি গোলাম সারওয়ার স্বপন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রাজশাহীতে কয়েকদিন ধরে শীত চরম আকার ধারন করেছে। আর এই শীতে নিম্ন আয়ের মানুষসহ দুঃস্থ ও ছিন্নমূল মানুষগুলো পড়েছে সব থেকে বিপদে। শীতার্ত এই মানুষগুলোর মধ্যে কিছু মানুষের একটু শীত নিবারনের জন্য ব্যবসায়ীরা এগিয়ে এসেছেন। যেসব ব্যবসায়ীগণ শীত নিবারনের জন্য কম্বল প্রদান করেছেন তাঁদেরকে বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সহ মানবসেবায় এই ধরনের উদ্যোগ আগামীতে চলমান রাখতে সকল ব্যবসায়ীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি রাজশাহী শাখার সহ-সভাপতি ও কোর্ট বাজার নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ফিরোজ আক্তার লালন, বাংলাদেশ দোকান মালিক সমিতি রাজশাহী শাখার সহ-সভাপতি ও ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদিন চাঁন্দ, বাংলাদেশ দোকান মালিক সমিতি রাজশাহী শাখার সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, বাংলাদেশ দোকান মালিক সমিতি রাজশাহী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ফারুক হোসেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি রাজশাহী শাখার অর্থ সম্পাদক আলমগীর হোসেন ও প্রচার সম্পাদক সাংবাদিক ফজলুল করিম বাবুল এবং রাজশাহী পরিবেশক সমিতির কার্য নির্বাহী সদস্য বোরজাহান সারওয়ার।