বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে বারসিক’র সংলাপ অনুষ্ঠিত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ২৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা বারসিক এর আয়োজনে মঙ্গলবার সকাল থেকে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টের একটি আবাসিক হোটেল হলরুমে সংলাপ অনুষ্ঠিত হয়। নগর দরিদ্র জনগোষ্ঠীর জ¦ালানির বর্তমান ব্যবহার এবং নবায়নযোগ্য জ¦ালানি গ্রহণে চ্যালেঞ্জ: প্রেক্ষিত রাজশাহী সিটি কর্পোরেশন শীর্ষক এই নংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে সভাপতিত্ব করেন বারসিক এর পরিচালক লেখক ও গবেষক পাভেল পার্থ।

উপস্থিত ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ে ইইই বিভাগের অধ্যাপক ড. আবু বকর মোঃ ইসমাইল, বারসিক এর প্রকল্প পরিচালক কামরুজ্জামান, আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম ও গবেষণা সহকারী ডালিয়া চাকমা সহ সংবাদিক, বিভিন্ন ফোরাম ও সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শুধিজন।

সংলাপে উল্লেখ করা হয় জ¦ালানি একটি অত্যাবশ্যকীয় উপাদান। যা সকল মানুষেরই প্রয়োজন হয়। বিশ^জুড়ে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত যে হুমকি রয়েছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে শক্তি বা জ¦ালানি। বাংলাদেশে ২০২২ সালে বিদ্যুৎ সংযোগের হার ৯৯.৫০ভাগ এ উন্নীত হয়েছে, যা ২০০০সালে ছিলো মাত্র ২০.৪০ ভাগ। ২০২২সালে পরিচ্ছন্ন রান্নার ব্যবহার ২৫ভাগ হয়েছে। যা ২০০০ সালে এর পরিমান ছিলো ৭.৮০ভাগ।

তারা আরো উল্লেখ করেন বাংলাদেশ সরকারের নীতিমালাসমুহে নবায়নযোগ্য জ¦ালানি বিষয়ক কিছু লক্ষ্য অর্জনের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। সরকার ২০৩০ সালের মধ্যে শতভাগ পরিচ্ছন্ন রান্নার চুলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে ৩০ভাগ এবং ২০৪১ সালের মধ্যে কমপক্ষে ৪০ভাগ নবায়নযোগ্য জ¦ালানি ব্যবহারের লক্ষ ৪৮৬জন যার বেশীরভারেই(৮লক্ষ ৮৪হাজার) বসবাস ঢাকা শহরে।

সংলাপে উল্লেখ করা হয় বস্তিশুমারি ও ভাসমান লোকগণনা ২০১৪ অনুযায়ী বস্তিবাসী জনসংখ্যা ২২লক্ষ ৩২হাজার। ১৯৯৭ সালে এই সংখ্যা ছিলো ১৩ লক্ষ ৯১ হাজার। দেশে বসকারী নগর দরিদ্র জনগোষ্ঠীকে বাদ রেখে বা উপেক্ষা করে এসকল লক্ষ্যমাত্রা সম্পুর্নভাবে অর্জন করা সম্ভব হবে না। বারসিক সম্প্রতি রাজধানী ঢাকা, বিভাগীয় শহর রাজশাহী এবং জেলা শহর সাতক্ষীরার নগর দরিদ্রদের জ¦ালানি ব্যবহার এবং নবায়নযোগ্য জ¦ালানি ব্যববহারে এই জনগোষ্ঠীর চ্যালেঞ্জ বিষয়ে একটি গবেষণা পরিচালনা করছে।

গবেষণায় তারা পাঁচটি প্রস্তাবনা রাখেন। প্রস্তাবনায় তারা উল্লেখ করেন, মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনার অঙ্গিকার বাস্তবায়নে, জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলা এবং দুষণ নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন এবং অন্যান্য সংস্থাগুলোকে নাবায়যোগ্য শক্তি/জ¦ালানি ব্যবহার বৃদ্ধির উদ্যোগ গ্রহন করতে হবে। নবায়নযোগ্য জ¦ালানির ব্যবহার উৎসাহিত করা, উদ্যোগ গ্রহন এবং এ বিষয়ক নীতিসমুহ অন্তর্ভূক্তিমূলক করার মাধ্যমে নগর দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, জ¦ালানি ব্যয় হ্রাস এবং পরিবেশের উন্নয়ন করার প্রস্তাবনা রাখেন। এ সম্পর্কে মানুষের যথাযথ তথ্য এবং ধারনার ঘাটতি রয়েছে। তাই জনসচেতনতা বাড়াতে হবে। এছাড়াও সরকারী বেসরকারী প্রতিষ্ঠানগুলো প্রচারণার বিভিন্ন উদ্যোগ গ্রহন করতে হবে বলে উল্লেখ করেন তারা।

প্রস্তাবনায় আরো উল্লেখ কার হয় জনগণ যদি স্থায়ীভাবে বসবাস করতে পারে তাহলে নবায়নযোগ্য জ¦ালানি নগর দরিদ্রদের কাছে পৌঁছানো সহজ হবে না। তাই নগরের ভবন মালি, প্রতিষ্ঠান সৌর বিদ্যুৎ উৎপাদন ও নেট মিটারিংয়ের মাধ্যমে নগর দরিদ্র এলাকায় বিতরণ করা এবং এ বিষয়ে নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়নে সরকারকে পরামর্শ প্রদান করা যেতে পারে উল্লেখ করা হয়।

এছাড়াও নগর দরিদ্র এলাকাগুলোতে স্থায়ীভাবে চাহিদা নিরুপণ করতে হবে উল্লেখ করে নগর দরিদ্র জনগোষ্ঠীর সামর্থ্য এবং চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের প্যাকেজ প্রণয়ন করে তা সরকারি ও বেসরকারিভাবে ভূর্তকিসহ স্বল্পমূল্যে বিক্রয় করা যেতে পারে বলে প্রস্তাবনায় তুলে ধরা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin