রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে বিআরটিএ অফিসের আট দালালের কারাদন্ড

  • প্রকাশ সময় রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৫৩ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রাজশাহী অফিসের আট দালালকে গ্রেফতার করেছে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁদের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ৫ জনকে ১০ দিন এবং তিনজনকে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এ আদেশ দেন।

১০ দিন কারাদন্ড প্রাপ্ত দালালেরা হলেন- ফরহাদ (৩৫), রাসেল (৩৫), হাফিজ (৩২), রবিউল ইসলাম (৩০) ও জাহিদ হাসান (২৩)। আর সাতদিন কারাদন্ড প্রাপ্তরা হলেন- শাফি (২২), মমিনুল হক (৬০), এবং আয়াতুল্লাহ (৩৪)। রোববার দুপুরে রাজশাহী নগরীর আমচত্বর এলাকায় বিআরটিএ অফিসের আশপাশ থেকে এঁেদর আটক করে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।

পরে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব তথ্য জানায়। র‌্যাব জানায়, এসব আসামিরা দীর্ঘদিন ধরে বিআরটিএ অফিসে এবং এর আশপাশে অবস্থান করে ড্রাইভিং সনদ প্রদান করার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন।

এছাড়াও তাঁরা বিআরটিএ অফিসে সরকারী কাজে বাধা প্রদানসহ আরও অন্যান্য অপরাধ করে আসছিলেন। এর প্রেক্ষিতে র‌্যাব তাঁদের আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের কারাদন্ড দেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin