নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে সোমবার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রদানকৃত ঈদ উপহার প্রদান করা হয়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতনের শিকার পরিবারের মাঝে এই ঈদ উপহার তুলে দেয়া হয়। অনষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে এখন কোন প্রকার গণতন্ত্র নাই। এই ডামি সরকার নিজেদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে গণতন্ত্রকে মাটিচাপা দিয়েছে। দেশে এখন নব্য বাকশাল ও স্বৈরতন্ত্র চলছে। এই বিনা ভোটের সরকার ক্ষমতায় আসার পর থেকেই মানুষের বাকস্বাধীনতা থেকে শুরু করে সকল প্রকার স্বাধীনতা খর্ব করেছে। দেশের জনগণ এখন সত্য বলতে ভয় পাচ্ছে। এ অবস্থা থেকে দেশকে এবং দেশের জনগণকে রক্ষা ও গণতন্ত্র পুনঃরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহন করায় এই সরকারের সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগ ও আজ্ঞাবহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের অমানবিকভাবে নির্যাতন করে খুন ও গুম করেছে বলে উল্লেখ করেন তিনি।
শুধু তাই নয় মিথ্যা মামলা দিয়ে জাতীয়তাবাদে বিশ^াসী জনগণকে কারাগারে প্রেরণ করছে। এ অবস্থা কোনভাবেই আর চলতে দেয়া হবেনা বলে হুঁশিয়ারী দেন তিনি। সেইসাথে শহীদ, গুম ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করেন। বক্তব্য শেষে শহীদ বিএনপি নেতা আইনুর রহমান মুক্তা, শহীদ শহিদুল ইসলাম বিষু, শহীদ মনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ পেনু ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকার পরিবারের হাতে এই ঈদ উপহার তুলে দেন তিনিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি, মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি ও সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।