বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহীতে বিএনপি’র ঈদ পূণর্মিলনী

  • প্রকাশ সময় বুধবার, ৪ মে, ২০২২
  • ৮৫৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে হঠাৎ করেই বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়। এই পূণর্মিলনীতে মহানগরীর সকল থানা ও ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সকল পর্যায়ের নেতাকর্মী এবং বর্তমান ও সাবেক যুবদল, স্বেচ্ছাসেবক দল কৃষকদল, তাঁতীদল ও ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মী নগরীর বাটার মোড়ে উপস্থিত হন।
এসময়ে তাদেরর সাথে যোগ দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি উপস্থিত নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিমিয় করেন এবং সকলকে নিয়ে দলকে সুসংগঠিত করে আগামীতে এই ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, কিভাবে বেগম খালেদা জিয়াকে মুক্ত ও তারেক রহমানকে দেশে আনা যায় এবং নিশি রাতের সরকারের পতন কিভাকে করা যাবে এবং আগামী নির্বাচনের পূর্বে নিদর্লীয় নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠনের কথা বলেন। সেই সাথে হাই কমাণ্ডের নির্দেশে দলকে সংগঠিত করার কথাও বলেন তিনি। তিনি আরো বলেন, নতুন ও পুরাতনদের নিয়ে একসাথে আপোসহীন নেত্রী ও হাইকমান্ডের নির্দেশে এই রাতের আঁধারের সকরকারের পতনের আন্দোলনে সকলকে রাজপথে নামার আহবান জানান মিলন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin