বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আজ ২৮ জুন ঢাকায় বিএনপি মহাসমেবশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে যোগ দিতে ঢাকায় যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনসহ হাজার হাজার নেতাকর্মী। বুধবার দিবাগত রাতে এডভোকেট শফিকুল হক মিলনসহ নয়জন নেতৃবৃন্দকে বিনা কারনে আটক করেছে ডিবি পুলিশ। সেইসাথে তাদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

বিএনপি নেতা মিলনসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবীতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার বাদ মাগরিব রাজশাহী মহিলা কলেজের সামনে থেকে নেতাকর্মীরা মিছিল বের করে সোনাদীঘির মোড় হয়ে সাহেববাজার সহ নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী ঐতিহাসিক ভূবনমোহন পার্কে এসে শেষ করেন। মিছিলে তারা মিলনসহ সকল রাজবন্দির মুক্তি ও এই সরকারের পদত্যাগ দাবীসহ অতি উৎসাহী আইন শৃংখলা বাহিনীর সদস্যদের শাস্তির দাবী জানান।

মিছিল শেষে সমাবেশে বক্তব্যে উপস্থিত নেতৃবৃন্দ বলেন,বিএনপি’র এই সমাবেশ এর কথা শুনে এবং নেতকাকর্মীদের ঢাকায় আগমন দেখে এই সরকার ভীত হয়ে নেতাকর্মীদের আটক করছে। যতই আটক, হামলা ও মামলা করা হোক বিএনপিকে আর দমিয়ে রাখা যাবেনা। যেকোন মূল্যে এই সরকারের পতন ঘটানো হবে। মিলণসহ অন্যান্য নেতাকর্মীদেও নি:শর্ত মুক্তি না দিলে রাজশাহীতে আরো কঠোর কর্মসূচী দেয়া হবে বলে হুঁশিয়ারী দেন তারা। সেইসাথে আবারও তারা সবার নি:শর্ত মুক্তি করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি বোয়ালিয়া থানার সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক খাজদার আলী, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কাদের বকুল, রাজশাহী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সুলতান আহমেদ, মহানগর কৃষক দলের সাবেক সদস্য সচিব গোলাম সাকলায়েন ইকো, বিএনপি দর্শনপাড়ার সভাপতি আব্দুস সালাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন ও মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোর্ত্তুযা ফামিমসহ রাজশাহী মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী বৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin