শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহীতে বিএনপি’র মিছিল থেকে আটক:৬

  • প্রকাশ সময় শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৩১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রোববার থেকে শুরু হচ্ছে বিএনপি’র ডাকা ৪৮ ঘন্টার হরতাল। চলবে আগামী মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত। এই হরতালে বিএনপি’র সাথে সমমনা দলগুলো সমর্থন জানিয়েছে। এই হরতালের সমর্থনে এবং জাতীয় সংসদ নির্বাচনের তফশিল পিছানো, প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশন পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। সেইসাথে সেখান থেকে মোট ৬জনকে আটক করে পুলিশ।
রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকে এরশাদ আলী ঈশার নেতৃত্বে শনিবার রাত ৮টার দিকে বিএএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা রাজশাহী সাহেববাজার আরডিএ মার্কেটের সামনে থেকে মিছিল বের করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। সেইসাথে রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীমসহ মোট ৬জনকে আটক করেছে পুলিশ।
মিছিলে মহানগর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলের সময় পুলিশের বাধা দিলে ঘটনাস্থলে পড়ে গিয়ে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা আহত হন। আরএমপি বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, শনিবার রাত ৮ টার দিকে বিএনপির নেতাকর্মী হরতালে সমর্থনে মিছিল বের করেন। পরে সেখানে পুলিশ বাধা দেয়। একই সাথে মিছিল করার সময় ৬বিএনপির নেতাকর্মীকে আটক করে পুলিশ।
ওসি বলেন, এই ঘটনায় পর থেকেই রাজশাহী সাহবে বাজার এলকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। আটককৃত বিএনপি নেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে। আজ রোববার আদালতে পাঠানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এরআগে হরতাল সমর্থনে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নগরীর শিরোইল শুভ পেট্রোল পাম্পের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। সেখানেও পুলিশ বাধা দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজশাহী নগরীতে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin