নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কাটাখালী বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদল নেতা মোহাম্মদ ইউছুফ আলী ইন্তেকাল করেছেন। কাটাখালি পৌরসভা ৫নং ওয়ার্ডের দেওয়ানপাড়া নিজ বাড়িতে তিনি হার্ট এ্যাটাক করলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাস্তায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৫ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে, স্ত্রী, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহকর্মীসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। ইউসুফ বিএনপি নেতা আব্দুল জব্বার ও উকিলের ভাই।
আমাগীকাল মঙ্গলবার সকালের দিকে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
এম.পি মিলনের শোক
রাজশাহী কাটাখালী বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদল নেতা মোহাম্মদ ইউছুফ আলী ইন্তেকালে গভীর শোক ও শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। শোক বার্তায় তিনি বলেন, ইউসুফ এর মৃত্যুতে বিএনপি একজন একনিষ্ঠ কর্মী হারালো। তিনি আবারও মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ শোকায়িত পরিবারের পাশে থাকার অঙ্গিকার করেন।