বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহীতে বিশ^ হাত ধোয়া দিবস উদযাপন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৩০৭ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: ‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিশ^ হাত ধোয়া দবিস পালন করা হয়। বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে ও ওয়েভ ফাউন্ডেশন সার্বিক সহযোগিতায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিসুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রাক্কলনিক উম্মে সালমা, ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী শাহেদ জামাল ও বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার প্রকল্প কর্মকর্তা আতিয়া তানসিমা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পরিবারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়সমূহে হাত ধোয়ার ব্যবস্থাসহ টয়লেট ও টিউবওয়েল এর রক্ষনা বেক্ষনে প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। সঠিকভাবে হাত ধুইয়ে অনেক রোগ বালাই থেকে মুক্ত থাকা যায়। কারন হাতের মাধ্যমেই মুখে অনেক জীবানু প্রবেশ করে বলে উল্লেখ করেন তিনি।

উপস্থিত অন্যান্য বক্তাগণ সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বলেন,সঠিক ভাবে হাত ধোয়ার মাধ্যমে ৪০ভাগ ডায়রিয়া, ৫০ভাগ খাদ্য সংশ্লিষ্ট রোগ, ২১ভাগ শ্বাস প্রশ^াস রোগজনিত প্রতিরোধ করা সম্ভব। হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে প্রতি ৫টি শিশুর মধ্যে ১টি শিশু ফুসফুস রোগ থেকে রক্ষা পাবে বলে উল্লেখ করেন তারা।

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin