মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন

  • প্রকাশ সময় শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৩২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। শুক্রবার এ উপলক্ষ্যে সকালে জেলা শিল্পকলা একাডেমিতে ‘শহিদ ক্যাপ্টেন শেখ কামাল: নির্মল তারুণ্যের অগ্রদূত’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, এনডিসি।
বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শহিদ ক্যাপ্টেন শেখ কামালকে তারুণ্যের উজ্জ্বীবিত প্রতীক উল্লেখ করে বলেন, আজকের আলোচনা সভার মূখ্য উদ্দেশ্য শেখ কামালের জীবন থেকে আমাদের যুবসমাজ কী শিখবে, কী জানবে, কেন তাঁকে অনুসরণ করবে, তাঁর প্রতি আমাদের কি দায়বদ্ধতা আছে তা জানা এবং তাঁর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা।
বিভাগীয় কমিশনার বলেন, দেশকে শত্রুমুক্ত করার অভিপ্রায়ে বঙ্গবন্ধুর ডাকে দেশের জনগণের সাথে তিনিও যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। মুক্তিযুদ্ধকালীন প্রধান সেনাপতি এম এ জি ওসমানীর এডিসি ছিলেন শেখ কামাল। তিনি শেখ মুজিবের উত্তরসূরি হিসেবে নিজেকে গড়ে তুলেছিলেন।
জি এস এম জাফরউল্লাহ্ বলেন, শহিদ ক্যাপ্টেন শেখ কামাল আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠা করেন। ভালো গান করতেন, সেতারা বাজানোতেও বেশ পারদর্শী ছিলেন। যে গুণাবলি থাকলে একজন মানুষ অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে উঠতে পারে, এর প্রায় সব গুণাবলি শেখ কামালের মধ্যে ছিল। তিনি শেখ কামালকে খেলাধুলা এবং সংস্কৃতিচর্চার ক্ষেত্রে ‘অলরাউন্ডার’ হিসেবে উল্লেখ করেন।এসময় বিভাগীয় কমিশনার শেখ কামালের জীবনী থেকে শিক্ষা নিয়ে দেশের উন্নয়নে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করেন।


রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় রাজশাহী রেঞ্জের আব্দুল বাতেন, আরএমপি’র কমিশনার আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, নিউ গভ. ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. অলীউল আলম প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এর আগে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin