রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে বেগম খালেদা জিয়ার ৭৬ তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৪৮০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর, জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজনে দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট। প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানি সুমন। বিশেষ অতিথি ছিলেন মতিহার থানা বিএনপি’র সভাপতি আনসার আলী, মহানগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন ও সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার।

রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ সকল ওয়ার্ড, থানা, উপজেলা ও পৌর বিভিন্ন পর্যায়ের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আহবায়ক, যুগ্ম আহবায়ক এবং শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

মাহফিলে অসুস্থ্য বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা ও তাঁর পরিবারের শাহাদত বরনকারী সদস্য, মৃতব্যক্তি, মৃত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, মৃত বিশ্বের সকল মুসলমানের রুহের মাগফিরাত কামনা এবং করোনা থেকে মুক্তি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin