নিজস্ব প্রতিবেদক: মোল্লাডাইং শেখপাড়া জামে মসজিদের জমি দখলমুক্ত করার দাবীতে রাজশাহী কোর্ট চত্বরে গ্রামবাসীর অবস্থান কর্মসূচী। এ সময়ে উপস্থিত ছিলেন অত্র মসজিদের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, হুজরীপাড়া ইউপি সদস্য জয়নুল আবেদীন সেলিম, অবসরপ্রাপ্ত এসআই আব্দুল খালেকসহ অত্র এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
সভাপতি বলেন, অত্র মসজিদের সাবেক সভাপতি, অনেক জমির মালিক, মসজিদের কিছু জমি দখল করে নিয়েছে। এ নিয়ে কোর্টে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় প্রায় ৩৬টি তারিখ চলে গেলেও বিবাদী নবুর কোর্টে আসেন না। আসলেও হাজিরা দেন না। শুধু তাইনয় এই নবুর সভাপতি থাকাকালীন মসজিদের টাকাও আত্মস্বাত করে নিয়েছে।
তারা সকলেই মসজিদের জমি উদ্ধারে দ্রুত রায় দিয়ে এই ভূমি দস্যুও কঠোর শাস্তির দাবী জানান।